• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

যশোর অফিস  / ১১০ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

যশোর অফিস
যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ার বাসিন্দা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যরা অংশ নেন। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান,কারখানাটিতে মাটির সঙ্গে চুন,চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছিল। পরে এসব ভেজাল সার ঢাকার ঠিকানা সংবলিত বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল। প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হতো। গত প্রায় ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল। অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার পাওয়া যায়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এসব মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করে।
সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান আরো জানান,ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানের শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিক ইকরামুল খন্দকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd