• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

ক্ষেতলালে গভীর রাতে গোডাউনের তালা ভেঙে ৬৬ বস্তা চাল চুরি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: / ১১৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে গভীর রাতে একটি গোডাউনের তালা ভেঙে ৬৬ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠান বিজয় ট্রেডার্স এর মালিক বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী গোলাম মোস্তফা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ (ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নৈশপ্রহরীর চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা গোডাউনের শাটারের তালা কেটে পিক-আপভ্যানযোগে চালগুলো নিয়ে যায়।
দোকানের ম্যানেজার মাহবুব জানান, রাত প্রায় ৩টার দিকে পাশের একটি দোকানের কর্মচারী গোডাউনের শাটার খোলা দেখতে পেয়ে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে শাটার কাটা অবস্থায় দেখতে পান এবং গণনা করে দেখেন গোডাউন থেকে ৬৬ বস্তা চাল খোয়া গেছে।
এ ঘটনায় বাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সময় একটি মিনি ট্রাক/পিকআপভ্যানের যাতায়াত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।”
ঘটনার পর ইটাখোলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd