হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে: এ্যাব নেতৃবৃন্দ
চট্টগ্রাম প্রতিনিধি
/ ১০৯
Time View
Update :
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
Share
চট্টগ্রাম প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ – চট্টগ্রাম, এ্যাব।
সোমবার বিকেল চারটায় নগরীর প্রেস ক্লাব চত্বরে, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামে’র সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও সাবেক সহ- সভাপতি এ্যাব চট্টগ্রাম’র প্রকৌশলী খাঁন মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র(বাসস) ব্যুরো চীফ মোঃ শাহ নেওয়াজ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে জুলাই – আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রসৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তফশিল ঘোষণার আগে- পরে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সেই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার সহ চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। জনগণের জান মালের নিরাপত্তা দিতে হবে, যাতে করে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।