• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

মনিরামপুরে ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি  / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি 
যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লিপিবদ্ধ করা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকলের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম দই দেওয়ায় আইনটির ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট দুই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd