• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান

ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোন উন্নতি হয়নি: ডাকসু ভিপি

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: / ২৭৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধ হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। গত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা , দূর্নীতি এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোন উন্নতি হয়নি বলেএমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও ৩ আসনের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান আকর্ষনের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে  বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি সেটি তরুণেরা করে দেখিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরণের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন এবং অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্যরা‌।
এছাড়াও তারুণ্যের উৎসবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীসহ দলটির জেলা উপজেলার বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd