• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ

বাংলা সময় ডেস্ক / ৩৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে এক কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষকদল নেতার নাম মো. ফয়সাল (৩২)। তার পরিবারের সদস্য ও দীর্ঘদিনের সহকর্মীদের অভিযোগ কৃষকদল নেতা ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।

নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী বাড়ির মৃত মো. বাবুলের পুত্র। তিনি উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার পিতা উক্ত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কৃষকদল নেতা ফয়সাল একই এলাকার জুয়েল নামে এক ব্যক্তির কাছে ১ লাখ টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ করা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য থানায় একাধিকবার বৈঠক হলেও জুয়েল সম্পূর্ণ টাকা পরিশোধ করেননি। সর্বশেষ প্রায় ৩০ হাজার টাকা পাওনা ছিল।

নিহতের ছোট ভাই মো. রিয়াদ গণমাধ্যম কর্মীদের অ়ভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় ফয়সাল পাওনা টাকা পরিশোধ করার কথা বলে সরকার হাট বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত জুয়েল আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি ডাম্পট্রাক চালিয়ে ফয়সালকে চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাকটি দিয়ে তাকে চাপা দিয়ে রাখে এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার ইমরান তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকদল নেতা ফয়সালের মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। তারা এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে দলীয় নেতাকর্মীরা জানিয়েছে, উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার গং এর ইশারায় জুয়েল এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এছাড়া আনোয়ার গং এর বিরুদ্ধে এলাকায় মাটিকাটা, দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে। গত ৬ মাস আগে ২০২৫ সালে সে এসব কর্মকাণ্ডের জন্য দল থেকে বহিষ্কারও হয়েছিল। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগ এটি একটি হত্যাকাণ্ড। তাই, নিহতের ঘটনাটি অবশ্য গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া উক্ত ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd