• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দপ্তর এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

আইডিএফের মিলিটারি সেন্টার অব কমান্ড দপ্তর ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অবস্থিত। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান মৃত সাগর (ডেড সি)-এর দক্ষিণে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এ দাবির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতেমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd