• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের সংকটের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজটি দেশে পৌঁছায়।

চীনা প্রতিষ্ঠান ইউনিপেক চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামক জাহাজে এই চালান পাঠিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, আমদানিকৃত ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। আর জেট ফুয়েল দেশের বিভিন্ন বিমানবন্দরে সরবরাহ করা হবে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। চলতি মাসে মোট ১৭টি জাহাজে তেল আসার কথা থাকলেও এর আগে পৌঁছেছে আটটি। আজ যুক্ত হলো আরও একটি এবং বাকি ছয়টি জাহাজের আগমনের সময়সূচি এখনো অনিশ্চিত।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী জাহাজটি আজ সকালে পৌঁছেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিপিসি সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে। বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার প্রায় ২০ শতাংশ অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়, আর বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় ভারত, চীন ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd