• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৯৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভা।সমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদকের শিশু সন্তানের অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd