• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নকেন্দ্রিক বিরোধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৮৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার সঙ্গে কাজ করাকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম এবং তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আহত শেখ জাহিদ হাসানকে সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জাহিদের দেওয়া তথ্যমতে, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে তিনি ও তাঁর সহযোগীরা রুমানা মোর্শেদ কনকচাঁপার পক্ষে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। পরে সেলিম রেজার মনোনয়ন নিশ্চিত হলে দলের পক্ষে একযোগে কাজ করার নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে মেঘাই বিএনপি কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার সময় তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকার কথা জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা জানিয়েছেন, দলে কোনো সাংগঠনিক বিভেদ নেই এবং ঘটনাটি ব্যক্তিগত পর্যায়ের। তিনি আহত নেতার খোঁজখবর নিয়েছেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন বলে তিনি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি। তবে নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd