• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও সহায়তা সামগ্রী বিতরণ

যশোর অফিস  / ৯৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস 
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, বয়স্ক ভাতা কার্ড ও কম্বল বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ। জেলা সমাজসেবা কর্মকর্তা মুনা আফরিনের তত্ত্বাবধানে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইলচেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া বয়স্কদের মাঝে ৫টি বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। প্রাইড ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে যশোর জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন, উলাসী সৃজনী সংঘ, শিশু নিলয়, জয়তী সোসাইটি,এডাব, ল্যাম্ফ, আর্স বাংলাদেশ, আইইডি,আমরা করবো জয়, মাসুদ খান ফাউন্ডেশন, আদদ্বীন, আহসানিয়া মিশন,বাঁচতে শেখা, অর্পণ, বঞ্চিতা,সেভ সোসাইটি,রাইজ, সৃষ্টিশীল, প্রাইড, মুসলিম এইড, গণজাগরণ ফাউন্ডেশন, ধারা, বারীনগর সমাজকল্যাণ সংস্থা, আফনান, নমুনাসহ আরও অনেকে অংশ নেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd