• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোর-৫ ও ৬ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

যশোর অফিস  / ৯১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসন যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর)এ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে শনিবার সর্বশেষ যশোর-৫ ও যশোর-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যশোর-৫ (মণিরামপুর)
এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. শহীদ ইকবাল হোসেন,
জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক,
বিএনপি সমর্থিত জোটের প্রার্থী রশীদ আহমাদ (ধানের শীষ)এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জয়নাল আবেদীন।
অন্যদিকে শতকরা একভাগ ভোটারের সমর্থনপত্র দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী মো.কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ফরম পূরণ অসম্পূর্ণ ও সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিমের মনোনয়ন বাতিল করা হয়।
যশোর-৬ (কেশবপুর)
এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বৈধ ও দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত আবুল হোসেন আজাদ,জামায়াতে ইসলামীর মো. মুক্তার আলীএবং এবি পার্টির মাহমুদ হাসান।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জিএম হাসানের মনোনয়নপত্রে ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা থাকায় এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শহিদুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যান্য আসনের তথ্য জেলা রিটার্নিং অফিসার জানান,যশোরের ছয়টি সংসদীয় আসনের সবকটির মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা), যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদরের একটি ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়।
এসব আসনে যশোর-১ ও যশোর-২ আসনে সাতজন এবং যশোর-৩ ও যশোর-৪ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) যশোরের ছয়টি আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd