• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়া থেকে গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলী (৬০) কে বগুড়ার শেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার একটি দল বগুড়ার শেরপুর থানা পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় শেরপুর পৌর শহরের কসাইপট্টি মহল্লায় অভিযান চালিয়ে ওয়াজ আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে শাহজাদপুর থানায় নেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কলেজছাত্র সাব্বির। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা ওসমান শেখ বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ২৪ আগস্ট আদালত প্রধান আসামি ওয়াজ আলীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে ওয়াজ আলী পলাতক ছিলেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd