• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ড.জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি / ২৭৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন (মতলব উত্তর -মতলব দক্ষিণ) থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব  ড. জালাল উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন ড.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ,সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, শ্রমিকদল নেতা কবির দেওয়ান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারে নাই বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দলীয় মনোনয়ন পত্র উঠাতে পেরে।
ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন শারমিন জানান, আগামী দুই তিন দিনের মধ্যে যাবতীয় তথ্যাদি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়ন ফরম জমা দেবেন আমাদের বিএনপির মনোনীত প্রার্থী।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd