• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

এক নেতার দ্বৈত পদ ঘিরে সমালোচনার ঝড়

মৌলভীবাজার প্রতিনিধি: / ২৭৪ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের উপজেলা রাজনীতিতে এখন তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে এক নেতার ‘দ্বৈত সদস্যপদ’কে ঘিরে। কুলাউড়া উপজেলা আওয়ামী তাঁতীলীগের সদস্য সচিব মোঃ নোমান আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত ঘটে।

​গত বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র এক কর্মী সভায় উপজেলা আওয়ামী তাঁতীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নোমান আহমদ বক্তব্য রাখেন বলে জানা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একই ব্যক্তি কীভাবে আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত দুটি দলের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন, এই প্রশ্ন তুলে ফেসবুকে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।

​আলোচনার জবাবে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রিপন আহমদ একটি কঠোর বার্তা দেন। তিনি নিশ্চিত করেন যে নোমান আহমদ তাঁদের ৮নং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি’র ২০২৩ সালের ঘোষিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা উপজেলা কমিটির তৎকালীন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের অনুমোদিত।

​সমালোচকদের উদ্দেশ্যে রিপন আহমদ বলেন, “নোমান আহমেদ কালকের সভায় বক্তব্য দেওয়ায় কাদের গায়ে জ্বালা আরম্ভ হয়েছে আমাদের ভালোই জানা আছে। বেশি জ্বালা পুরা অইলে মলম লাগাও।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd