• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সময়মতো নির্বাচন না হলে দেশে ‘গণ বিপ্লব’ ঘটবে: সিরাজগঞ্জে আকন

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১১২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন, দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি রাষ্ট্র পরিচালনায় গত পাঁচ দশকে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা না আসা, দুর্নীতি সমস্যার বিস্তার এবং জনস্বার্থ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ম ও বর্ণ নির্বিশেষে নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের বিষয় তুলে ধরা হয়।
এছাড়া দেশে কৃষিখাতে সার সরবরাহে ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ক্ষেত্রে দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানানো হয়। দেশের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ রোধের বিষয়টিও সমাবেশে গুরুত্ব পায়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লোন্নিত সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, চৌহালী উপজেলা সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার এবং এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd