• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

নান্দাইলে সরকারি গরুর হাট দলীয় প্রভাবে দখলের অভিযোগ, ইজারাদারকে প্রবেশে বাধা

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার / ১১০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম চৌরাস্তা সরকারি ইজারাকৃত গরুর হাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু দলের পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে।

ইজারাদার মো. মোমতাজ উদ্দিনের লিখিত আবেদনের সূত্রে জানা যায়, ১৪৩২ বাংলা সনের জন্য বৈধভাবে ইজারা গ্রহণের পর তিনি নিয়মিতভাবে গরুর হাট পরিচালনা করে আসছেন।

ভুক্তভোগীরা জানান- বিগত কিছুদিন পূর্বে একটি স্বার্থন্বেষী মহল বারুইগ্রাম চৌরাস্তা বাজারটি সরকারি পতিত জমিতে ‘রাজস্ব ফাঁকি দিয়ে পরিচালিত হচ্ছে’- এ মর্মে মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিটের প্রেক্ষিতে আদালত ছয় মাসের স্থগিতাদেশ প্রদান করেন।

পরবর্তীতে বৈধ ইজারাদার বাজার ইজারার সকল প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র উপস্থাপন করে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট বিষয়টি পর্যালোচনা করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে বাজার যথানিয়মে পরিচালনার অনুমতি প্রদান করেন।

কিন্তু গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত হাটবারে হাট পরিচালনার সময় তাঁর ওপর বাধা সৃষ্টি করা হয়।

ইজারাদার অভিযোগ করেন-

উপজেলা বিএনপি ও যুবদল পরিচয়ধারী শাহেদ আলী (৫০), শাকিল (৩৫), তাপস (৩৫), জাহিদ (৩৬), পাবেল (৩৮), মামুন (৩৬) ও মিজান (৪২)সহ তাদের অনুসারীরা দলীয় প্রভাব দেখিয়ে গরুর বাজার দখল করে টোল আদায় শুরু করে। এমনকি হাটবারে তাঁকে বাজারে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ইজারাদার মোমতাজ উদ্দিন আরও বলেন, “আমি সরকারের কাছে ইজারার সমস্ত টাকা, ১৫% ভ্যাট, ১০% আয়কর ও ৫% জামানত সম্পূর্ণ পরিশোধ করেছি। সরকারের কোনো পাওনাও বকেয়া নেই। অথচ বৈধ ইজারাদার হয়েও রাজনৈতিক প্রভাব দেখিয়ে আমাকে হাট চালাতে দেওয়া হচ্ছে না।

এমতাবস্থায় আমাকে বাজার পরিচালনা করতে না দিলে আমি আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়ে পরব। তাই অবশিষ্ট ৪ মাস শান্তিপূর্ণভাবে বাজার পরিচালনায় জন্য আমার জরুরি প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।’

এ ঘটনায় তিনি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দাখিল করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিছেন। সেইসাথে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সহযোগিতা ও সু’দৃষ্টি কামনা করেছেন।

বিশেষ ভাবে উল্লেখ্য যে, জনস্বার্থের বিষয় হওয়ায় স্থানীয় ব্যবসায়ীসহ হাটে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতারা দ্রুত সমস্যার সমাধান চান। তারা জানান, সরকারি ইজারাকৃত বাজার দখল হয়ে গেলে বাজার শৃঙ্খলা নষ্ট হবে এবং জনদুর্ভোগ বাড়বে। এ বিষয়ে তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd