• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নড়াইল প্রতিনিধি  / ২৭৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নড়াইল প্রতিনিধি 
নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকান্ডের ১০ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে আছেন তারা। উল্টো আসামিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে। ভুক্তভোগীরা দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার  হয়নি।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি আকরাম হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd