• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল

বাংলা সময় ডেস্ক / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দেশের ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ, এমন দাবিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, দেশের একটি দৈনিক পত্রিকার প্রথম পাতায় গতকাল বুধবার (৮ এপ্রিল) ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সরবরাহ ঘাটতির কারণে দেশের প্রায় ৩০ শতাংশ এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি করা হয়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই এ তথ্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি। ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে সংগঠনটির অফিস সচিব মো. মোশারফ হোসেন জানান, দেশে বর্তমানে ৯৮৮টি এলপিজি ফিলিং স্টেশন চালু রয়েছে। তবে কোনো স্টেশন বন্ধ হয়েছে কিনা, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সংগঠনের পক্ষ থেকেও কেউ এ ধরনের তথ্য জানায়নি।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ‘দেশে সাময়িক বা পুরোপুরিভাবে ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।’

বাংলাফ্যাক্টের মতে, সেই গণমাধ্যমের এ প্রতিবেদনটি সরকারকে বিব্রত করার অপচেষ্টা।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে এসব অপতথ্য বিএনপি ও নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে।

ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ ও অ্যানালাইসিস টিম হিসেবে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম-সংক্রান্ত গবেষণা পরিচালনা করে ‘বাংলাফ্যাক্ট’।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd