• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের

বাংলা সময় ডেস্ক / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পাকিস্তান, তুরস্ক ও মিশরের মধ্যস্ততায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া অসম যুদ্ধ ৪০ দিন পর সাময়িক বন্ধ হয়েছে। এই যুদ্ধবিরতির একদিন পার না হতেই নতুন করে নাশকতার আশঙ্কা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার (৮ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে ‘সম্ভাব্য উসকানি ও নাশকতা’-র হুমকি সম্পর্কে সতর্ক করেছেন এরদোগান। এক্সে দেওয়া এক বার্তায়, শেষ মুহূর্তে হওয়া এই চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি, যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। একই সঙ্গে সম্ভাব্য উসকানি ও নাশকতার কোনো সুযোগ দেওয়া হবে না।’

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে এরদোগান ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানান।

তুরস্কের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান ট্রাম্পকে বলেছেন, পুরো বিশ্বের জন্য ৪০ দিনের তীব্র উত্তেজনা ও ভোগান্তির পর যে দুই সপ্তাহের সুযোগ তৈরি হয়েছে, তা অবশ্যই একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়া কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এ লক্ষ্যে তুরস্ক পূর্ণ সমর্থন দেবে বলেও জানান তিনি।

এদিকে তুরস্ক ইরানে তিনটি ট্রাকভর্তি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশওগলু জানিয়েছেন। তিনি এক্সে বলেন, তিনি নিপীড়িতদের ক্ষত সারিয়ে তুলতে চান।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ চলাকালে ভিডিও ধারণ বা ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগে প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করেছে আবুধাবি পুলিশ।

পুলিশ জানায়, আবুধাবি পুলিশ বিভিন্ন জাতীয়তার ৩৭৫ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন স্থানের ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ঘটনাবলি নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে।

সূত্র: আরব নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd