• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বাংলা সময় ডেস্ক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আগামী ১৬ এপ্রিল দেশটিতে সফরে যাচ্ছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। সফর শেষে আগামী ২১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd