• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

নিজ দেশে ক্ষোভের মুখে নেতানিয়াহু

বাংলা সময় ডেস্ক / ৩৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া ১০ দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরাইলও। তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরাইলজুড়ে।

যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরাইলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে একপ্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা।

ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরাইলকে আলোচনাতেই রাখা হয়নি।’

তিনি জানান, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সাধারণ জনগণ দৃঢ়তা দেখিয়েছে। তবে তার অভিযোগ, নেতানিয়াহু ‘রাজনৈতিক’ ও ‘কৌশলগত’—দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে।

এদিকে নিৎজান শাপিরা নামের ইসরাইলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরাইলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরাইলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে? কোনো আপডেট দেবে? নাকি আমরা এখনো ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব?

একইসঙ্গে ইসরাইলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে, ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে। তাদের এতটুকুও টলাতে পারেনি ইসরাইল ও যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd