• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজার অস্থির: ক্যাব

বাংলা সময় ডেস্ক / ৩৫ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দেশের ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও আবার বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন।

ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৭০ টাকা হলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা পাম তেল ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এসব অনিয়ম বাজারে তদারকির ঘাটতির প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারের চলমান অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভোক্তাদের স্বার্থরক্ষায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

ক্যাবের কোষাধ্যক্ষ শওকত আলী খান ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া, ভোক্তা অধিকার রক্ষায় নজরদারি বাড়ানো এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূইয়া বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাজার থেকে সয়াবিন তেল উধাও করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। দেশের কিছু রিফাইনারির বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম কমে গেছে। তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তা অধিকার সংস্থাকে আরও সক্রিয় করার দাবি জানান। বাজারে খোলা তেল বিক্রি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও তিনি সতর্ক করেন।

এ সময় ক্যাব ৬ দফা দাবি তুলে ধরে। তা হলো-

১. সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি অবিলম্বে নিশ্চিত করতে হবে।

২. সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. বাজারে নিয়মিত, কার্যকর তদারকি ও অভিযান জোরদার করতে হবে।

৪. কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

৫. নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

৬. ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd