• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা সময় ডেস্ক / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

এই কর্মসূচির মধ্যে রয়েছে—গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

কর্মসূচি ঘোষণা করে মামুনুল হক বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। রাজধানীর শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এ ছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে ও ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে আল ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা করে ১১ দলের শীর্ষ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd