• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হঠাৎ কেন নাশকতার আশঙ্কা এরদোগানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইসরাইল হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, যা জানা গেল মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুর্নগঠনে ৫ সদস্যের কমিটি ঘুস না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেফতার আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল ভোটার উপস্থিতি কম হলেও আদিবাসী নারীর উপস্থিতি চোখে পড়ার মতো কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ ডলারের আধিপত্য কমছে হরমুজে জাতীয় সংসদের অধিবেশন চলছে ‘৩০% এলপিজি স্টেশন বন্ধ’—এ সংবাদের বিষয়ে যা জানা গেল এবার লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল যুক্তরাজ্য ‘সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের

অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান

বাংলা সময় ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের ওপেনার ফখর জামান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট ছাড়ার কথা ভাবলেও এখন তিনি জানিয়েছেন, আপাতত অবসর নিচ্ছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফখর বলেন, বিশ্বকাপ শেষে তিনি টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এখন তার মত বদলেছে। তিনি চান, ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে তারপর বিদায় নিতে।

বিশ্বকাপের আগে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন না ফখর, টুর্নামেন্টেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পান। তবুও তখন তার অবসর নিয়ে ভাবনা মাথায় ছিল।

 

এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর। ১৩২.৫২ স্ট্রাইকরেটে তিনি সংগ্রহ করেছেন মোট ২,৪৯৪ রান, যার মধ্যে রয়েছে ১৪টি অর্ধশতক।

বর্তমানে পিএসএলে নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পেলেও পরিস্থিতি তার অনুকূলে নেই। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে বল টেম্পারিংয়ের অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তিনি এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও সেটি খারিজ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd