• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা তেলের জন্য হাহাকার, ভোগান্তি চরমে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০ লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ? স্বর্ণের দাম ফের বাড়ল বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা

বাংলা সময় ডেস্ক / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারিয়ে ফেললেন মাদারীপুর-১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মজার ভঙ্গিতে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।

পোস্টে হানজালা লিখেছেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো! নামাজ শেষে দেখি— আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে!’

তিনি আরও লিখেছেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন— আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৮৫ ভোটে জয় পান বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এই নির্বাচনে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd