• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা তেলের জন্য হাহাকার, ভোগান্তি চরমে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০ লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ? স্বর্ণের দাম ফের বাড়ল বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

বাংলা সময় ডেস্ক / ২১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়া ইসরাইলের একটি আইন পাসের নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা। একইসঙ্গে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মৌলিকভাবে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন।

ইসরাইলের সংসদ নেসেট সোমবার (৩০ মার্চ) প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়ার একটি আইন পাস করে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি মিত্রদের দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে আইনটি পাস হয়।

আল জাজিরা জানায়, ইসরাইলের সংসদ নেসেটে সোমবার পাস হওয়া এই আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসিই হবে স্বাভাবিক শাস্তি।

এর পক্ষে ছিলেন কট্টর ডানপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, যিনি ৬২-৪৮ ভোটে আইনটি পাস হওয়ার পর সংসদ কক্ষে শ্যাম্পেন নিয়ে উদযাপন করেন।

গাজায় ইসরাইলি গণহত্যা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি এবং হাজার হাজার গ্রেফতারের ঘটনার মধ্যেই এই আইনটি এসেছে।

এদিকে, ইসরাইলের নাগরিক অধিকার সমিতি জানিয়েছে, তারা এই আইনের বিরুদ্ধে ইসরাইলের সর্বোচ্চ আদালতে আপিল করেছে।

 ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আইনটিকে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে নিন্দা করেছে। সামাজিকমাধ্যমে এক পোস্টে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।

 

হামাস

ফিলিস্তিনি দল হামাস মৃত্যুদণ্ড আইন পাসের তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়েছে, যা ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ফেলবে।

 ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র

গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, তারা আইনটির ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানাচ্ছে।

পিএইচসিআর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছে, ‘এই আইনটি ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে এবং আইনের আড়ালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইসরাইলি দীর্ঘদিনের নীতিকে আরও দৃঢ় করে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

জাতিসংঘ মানবাধিকার দপ্তর

ফিলিস্তিনে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরাইলকে ‘অবিলম্বে বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইনটি প্রত্যাহার করার’ আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে যে, এই পদক্ষেপটি আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করে।

 সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd