• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা তেলের জন্য হাহাকার, ভোগান্তি চরমে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০ লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ? স্বর্ণের দাম ফের বাড়ল বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী

স্টাফ রির্পোটার / ৫০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে।

গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয় তারা। এভাবেই সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেন ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণ কাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার পাইপ, দা ও লাঠিশোঠা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এসময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলে তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। এসময় তাদের আক্রমনের মুখে মাছুম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেন তাকে ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ভুক্তভোগী মাছুম বাদী হয়ে ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ভূক্তভোগী মাছুম জানান, বসত বাড়ীতে একটি ভবন নির্মাণ কাজ করছি। শ্রমিকরা বাড়ির কলমের কাজ শুরু করলে সাইফুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি দামকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছে সাইফুল ও তার ভাই সুজয়ের উল্লাহ। সেসব মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে। সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd