• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা তেলের জন্য হাহাকার, ভোগান্তি চরমে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০ লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ? স্বর্ণের দাম ফের বাড়ল বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। অনেকে সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করতে চেয়েছিলেন, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd