• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুভেচ্ছাবার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এক বিবৃতিতে মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশের পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে গুরুত্ব দেয়, যা একটি অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মার্কো রুবিও আরও বলেন, ‘আমরা উভয় দেশের জনগণের কল্যাণে, আমাদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্বকে আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যখন এই তাৎপর্যপূর্ণ দিন উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd