• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

জাতিসংঘে চীন ও রাশিয়ার সমর্থন চায় ইরান

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে চীন ও রাশিয়ার কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং তা বন্ধ করা প্রয়োজন। মঙ্গলবার (২৪ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন আরাগচি।

আলোচনায় ওয়াং ই চীন সরকারের পক্ষ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলি লারিজানির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। তাকে দেশপ্রেমিক ও প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করেন।

মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে আরাগচি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন। ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা পুরো অঞ্চলের পরিস্থিতির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের কারণেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য দেশের জাহাজ চলাচল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রকৃত আগ্রাসীদের দায়ী না করে উল্টো ইরানের সমালোচনা করছে। এ অবস্থায় চীন ও রাশিয়াসহ সদস্য দেশগুলোর কাছে তিনি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জবাবে ওয়াং ই বলেন, চীন আন্তর্জাতিক আইন ও কূটনীতির প্রতি সম্মান বজায় রেখে বিরোধ সমাধানের পক্ষে এবং একতরফা আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd