• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

ইসরায়েলি হামলায় লেবাননে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৪৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ-এর বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের হাব্বুশ শহরে বিমান হামলায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হন।

এছাড়া টাইর শহরের আল-আলাম মোড়ে আরেকটি হামলায় ২৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, মিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হন।

সাইদনের আদলুন এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েল গত ২ মার্চ থেকে সীমান্তপাড়ের হামলার জেরে হিজবুল্লাহর-এর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ইরানের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd