• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির গার্ড অব অনার  ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে তারেক রহমান সব সীমা অতিক্রম করেছে ইরান: জিসিসি প্রধান জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে আরও একটি জাহাজ নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় চৌগাছায় মাদকসহ আটক ৬ শাকিব খানের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে: জি এম কাদের মহান স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি জামায়াত আমির পেলেন একান্ত সচিব

ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র একদমই বুঝতেই পারেনি: বাইডেনের উপদেষ্টা

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরান তার পরমাণু প্রকল্পজনিত কারণে উদ্ভূত সংকটের শান্তিপূর্ণ সমাধান করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল, কিন্তু সেই প্রস্তাব প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা ‘একদমই বুঝতে পারেননি’।

ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এ মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার মার্কিন সাংবাদিক জন স্টুয়ার্টের টক শো অনুষ্ঠান দ্য ডেইলি শো উইথ জন স্টুয়ার্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাক সুলিভান। ইরানের সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, “আমরা ইরানে বোমা হামলা শুরু করার মাত্র কয়েক দিন আগে, জেনেভার বৈঠকে ইরানি কর্মকর্তারা একটি প্রস্তাব পেশ করে করেছিলেন। আমরা যদি সেই প্রস্তাব গ্রহণ করতাম, তাহলে খুব সহজে এবং শান্তিপূর্ণ উপায়ে পরমাণু সমস্যার সমাধান করা যেতো।”

“এবং আমি যদ্দূর জানি, আমাদের আলোচকরা আসলে বুঝতেই পারেননি যে ইরান কী বলতে চাইছে। ফলে, তারা তা উপেক্ষা করেন এবং ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘ দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। প্রেসিডেন্ট বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন থেকে এ দ্বন্দ্বের শুরু। সে সময় এ ইস্যুতে ওবামা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন সুলিভান।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইতেমধ্যে ইরানে নিহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

এদিকে সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd