• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, ১ শিশুর মরদেহ উদ্ধার স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা: স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ দুবাইয়ে পাঁচশরও বেশি মার্কিন সেনার ওপর হামলার দাবি ইরানের আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী ড্রোন হামলা: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেইজ, সচিবালয়ের সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের রাতে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার: বাছির জামাল  বন্ধ করে দেওয়া হবে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এআইয়ের পরামর্শে মাকে খুন, ছেলের যাবজ্জীবন

ইরান লন্ডনে হামলা চালাবে, এমন খবরের কোন সত্যতা পায়নি ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক / ৪৯ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত

ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে – ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্রিটেনের একজন ক্যাবিনেট মন্ত্রী। শনিবার (২১ মার্চ) ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে যে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দুরত্বে হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে।

ওই খবরের প্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, ‘ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে, কিংবা চাইলেও তারা তা করতে পারবে- এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই।’

ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো।

ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী মি. রিড। তিনি জানান, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।

এর আগে শুক্রবার রাতভর দিয়াগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd