• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, ১ শিশুর মরদেহ উদ্ধার স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা: স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ দুবাইয়ে পাঁচশরও বেশি মার্কিন সেনার ওপর হামলার দাবি ইরানের আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী ড্রোন হামলা: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেইজ, সচিবালয়ের সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের রাতে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার: বাছির জামাল  বন্ধ করে দেওয়া হবে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এআইয়ের পরামর্শে মাকে খুন, ছেলের যাবজ্জীবন

নড়াইলে ঈদের দিন সড়কে প্রাণ গেল তরুণের

নড়াইল প্রতিনিধি  / ৩২ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

নড়াইল প্রতিনিধি
ঈদের দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল সদর উপজেলায় চালক মোঃ রাব্বি মোল্যা (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী মোল্যা। এসময় তার পেছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মোঃ রেহান। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মোটরসাইকেলে তিনজনের মাঝে থাকা রেহানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd