• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস দেশে ফেরার অপেক্ষায় ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা ইরানে সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের তিন দেশ ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি ইরানকে কড়া বার্তা দিল ফিফা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের ইরান যুদ্ধে অন্তত ১৬টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির যে হিসাব দিল পেন্টাগন বাগআঁচড়ায় ডাক্তার রিফাতের অর্থায়নে দূস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার ইরান এখনো সামরিক সক্ষমতা বজায় রেখেছে: পেন্টাগন উত্তর কোরিয়ার নির্বাচন: কিমের দলের বিপুল ব্যবধানে জয়লাভ ইরানে সরকারবিরোধী তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আজ ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা প্যাকেজ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের এই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপকে ‘আগ্রাসী’ হিসেবে অভিহিত করে লুলা মন্তব্য করেন, মার্কিনীরা এমন এক ধারণা নিয়ে চলছে যেন তারা পুরো বিশ্বের মালিক।

 

লুলা বিশেষ করে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একতরফা ভূমিকার সমালোচনা করেন। তিনি মনে করেন, একটি দেশ যখন নিজেকে বিশ্বের ভাগ্যবিধাতা মনে করতে শুরু করে, তখন বৈশ্বিক ভারসাম্য নষ্ট হয়। এই পরিস্থিতিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও স্বাধীন হওয়ার আহ্বান জানান।

 

লুলার মতে, নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হওয়া উচিত যেকোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধ করা, কিন্তু বর্তমানে এটি সেই ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।

 

ব্রাজিলীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, বিশ্ব এখন আর একক কোনো শক্তির অধীনে নেই। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা অপরিহার্য।

 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি বিশ্ব সংস্থাসমূহ এবং বড় শক্তিগুলো এখনই যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ না করে, তবে বিশ্ব এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।

 

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd