• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস দেশে ফেরার অপেক্ষায় ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা ইরানে সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের তিন দেশ ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি ইরানকে কড়া বার্তা দিল ফিফা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের ইরান যুদ্ধে অন্তত ১৬টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির যে হিসাব দিল পেন্টাগন বাগআঁচড়ায় ডাক্তার রিফাতের অর্থায়নে দূস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার ইরান এখনো সামরিক সক্ষমতা বজায় রেখেছে: পেন্টাগন উত্তর কোরিয়ার নির্বাচন: কিমের দলের বিপুল ব্যবধানে জয়লাভ ইরানে সরকারবিরোধী তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আজ ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা প্যাকেজ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

যশোরে ভোক্তা অধিকারের অভিযান: কসমেটিকসে অনিয়ম, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর অফিস  / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

যশোর অফিস 
যশোরের মণিরামপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিক পণ্যে বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তকোনা গ্রামের ‘কনা এন্ড তৃষ্ণা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিক পণ্য পাওয়া যায়, যা জব্দ করা হয়।
এছাড়া তল্লাশিতে দেখা যায়, ‘শাহাজাদী’, ‘বেলীফুল’ ও ‘কাশমেরী মেহেদী’ নামের কিছু পণ্যে সঠিক আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করা হয়নি। পণ্যের মোড়কে ভুয়া তথ্য দিয়ে শুধুমাত্র “ঢাকা, বাংলাদেশ” ও “সাভার, বাংলাদেশ” উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক তরুন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রকিব সরদার এবং র‍্যাব-৬, যশোরের ডিএডি আহসান হাবিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd