• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস দেশে ফেরার অপেক্ষায় ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা ইরানে সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের তিন দেশ ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি ইরানকে কড়া বার্তা দিল ফিফা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের ইরান যুদ্ধে অন্তত ১৬টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির যে হিসাব দিল পেন্টাগন বাগআঁচড়ায় ডাক্তার রিফাতের অর্থায়নে দূস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার ইরান এখনো সামরিক সক্ষমতা বজায় রেখেছে: পেন্টাগন উত্তর কোরিয়ার নির্বাচন: কিমের দলের বিপুল ব্যবধানে জয়লাভ ইরানে সরকারবিরোধী তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আজ ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা প্যাকেজ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

 

এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।

 

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

 

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, ভোলাসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পাল্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd