• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস দেশে ফেরার অপেক্ষায় ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা ইরানে সরাসরি স্থল অভিযান নিয়ে যা বললেন নেতানিয়াহু ইরান যুদ্ধে যোগ দিতে আরও যুদ্ধজাহাজ ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের তিন দেশ ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি ইরানকে কড়া বার্তা দিল ফিফা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস যুবকের ইরান যুদ্ধে অন্তত ১৬টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির যে হিসাব দিল পেন্টাগন বাগআঁচড়ায় ডাক্তার রিফাতের অর্থায়নে দূস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার ইরান এখনো সামরিক সক্ষমতা বজায় রেখেছে: পেন্টাগন উত্তর কোরিয়ার নির্বাচন: কিমের দলের বিপুল ব্যবধানে জয়লাভ ইরানে সরকারবিরোধী তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আজ ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে বড় হামলা প্যাকেজ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

আর অন্যায় নয়, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায় মানুষ: কৃষিমন্ত্রী

বাংলা সময় ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচন হয়েছে এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন মানুষের প্রত্যাশা একটাই—আর অন্যায় দেখতে চায় না, একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি কথাই বলেন—আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।

তিনি বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কুমিল্লায় এমন সৎ, যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ আরও জন্ম নিক।

করোনাভাইরাস মহামারির সময় টিপুর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মহামারির সেই কঠিন সময়ে যখন অনেকেই অসহায় হয়ে পড়েছিল, তখন মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেয়েছিল। কিন্তু টিপু এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’ মানুষের পাশে দাঁড়িয়েছিল। জীবন ঝুঁকির মধ্যেও তারা মানুষের সেবা করেছে।

মন্ত্রী বলেন, সে সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে, অসুস্থ বা মৃত স্বজনদের পাশে পরিবারের সদস্যরাও আসতে পারেনি। কিন্তু টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন। বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। মানবতার এমন দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd