• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো ছাত্রলীগ নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, ১ শিশুর মরদেহ উদ্ধার স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা: স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ দুবাইয়ে পাঁচশরও বেশি মার্কিন সেনার ওপর হামলার দাবি ইরানের আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী ড্রোন হামলা: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেইজ, সচিবালয়ের সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের রাতে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগের পরিকল্পনা করছে সরকার: বাছির জামাল  বন্ধ করে দেওয়া হবে ভুয়া চিকিৎসক তৈরির কারখানা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এআইয়ের পরামর্শে মাকে খুন, ছেলের যাবজ্জীবন

নরসিংদীতে উন্নত চিকিৎসা সোনার হরিণ, অকেজো ৪০ কোটির আধুনিক ভবন

বাংলা সময় ডেস্ক / ৭৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

নরসিংদীতে উন্নত চিকিৎসার স্বপ্ন যেন কেবলই সোনার হরিণ, ধরা দিয়েও অধরা। আধুনিক যন্ত্রপাতি, আইসিইউ (ICU) ও সিসিইউ (CCU) সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ৪০ কোটি টাকায় নির্মিত ২৫০ শয্যার নতুন ভবনটি নির্মাণের ৫ বছর পরেও তালাবদ্ধ হয়ে পড়ে আছে।

 

আমলাতান্ত্রিক জটিলতা আর জনবল সংকটের দোহাই দিয়ে আটকে আছে এই বিশাল স্বাস্থ্যসেবা প্রকল্প। ফলে পুরোনো ১০০ শয্যার জরাজীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে সেবা নিচ্ছেন হাজারো মানুষ।

নরসিংদী জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে ২০১৯ সালে প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৮ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালেই ভবনের কাজ শতভাগ শেষ করে গণপূর্ত বিভাগ। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে পূর্ণাঙ্গভাবে হস্তান্তর বা সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আধুনিক এই ভবনে ৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগের বিশেষ সুবিধা থাকলেও সেগুলো এখন অব্যবহারযোগ্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

 

রোগীর চাপে দিশেহারা পুরনো জেলা হাসপাতাল
সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১২০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ইনডোরে শয্যার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝে, বারান্দা এমনকি সিঁড়ির পাশেও রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।

বেলাব উপজেলা থেকে আসা রোগী রহিমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। পাশেই বিশাল বড় নতুন হাসপাতাল তৈরি হয়ে আছে, অথচ আমাদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। কেন এই বিল্ডিংটা খুলে দেওয়া হচ্ছে না?”

 

চিকিৎসকদের অসহায়ত্ব ও জনবল সংকট
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, “আমরা প্রতিদিন আমাদের সক্ষমতার তিনগুণ বেশি রোগী দেখছি। ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার সেবা পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে বারবার চাহিদাপত্র পাঠিয়েছি। জনবল না পেলে এই বিশাল অবকাঠামো চালু করা অসম্ভব।”

ঢাকার বিকল্প হতে পারতো এই হাসপাতাল
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এই হাসপাতালে সড়ক দুর্ঘটনার রোগী সবচেয়ে বেশি আসে। উন্নত যন্ত্রপাতি ও আধুনিক আইসিইউ থাকলে বহু মুমূর্ষু রোগীকে আর ঢাকা পাঠানোর প্রয়োজন হতো না। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হতো। নরসিংদীসহ পার্শ্ববর্তী ভৈরব, নবীনগর ও রায়পুরার ২৫ লাখ মানুষের প্রাণের দাবি—দ্রুত জনবল নিয়োগ দিয়ে এই আধুনিক হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd