• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ১০৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি ট্রাক থেকে সাতটি ঘোড়া জবাই করা মাংসের সাতটি বস্তা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাকচালক মো. তারেক মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদীর চরাঞ্চলে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় সরবরাহ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধার করা মাংসগুলো পরে বিধি অনুযায়ী মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কাজিপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd