• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

মোংলা প্রতিনিধিঃ / ১০২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মোংলা প্রতিনিধিঃ
দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল।
প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের।
২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৪ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। এ যেন অস্তিত্ব টিকে থাকার লড়াই।
এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১৬ জন প্রার্থী।
তারা হলেন, সভাপতি পদে- বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব হাসান (দৈনিক জনকণ্ঠ) ও আবু হোসাইন সুমন (এনটিভি), সহ-সভাপতি পদে- মো: এনামুল হক (৭১ টেলিভিশন) ও মো. ওমর ফারুক ( দৈনিক অনির্বান), সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (দৈনিক জন্মভূমি) ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য এম এম ফিরোজ (চ্যানেল নাইন), সহ-সাধারণ সম্পাদক পদে- বি এম ওয়াসিম আরমান (দৈনিক খুলনা গেজেট) ও মো. ইলিয়াচ হোসেন (দৈনিক খবর পত্র), সাংগঠনিক সম্পাদক পদে- মু: হাফিজুর রহমান (দৈনিক আমার সংবাদ) ও মো. আবু বকর সিদ্দিক (দৈনিক খোলা কাগজ)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী আজীম ( দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. হাসিব সরদার (দৈনিক ভোরের ডাক), মো. লোকমান হোসেন, (দৈনিক ঢাকার ডাক), মো. মাসুদ রানা (দৈনিক ভোরের পাতা), মো. সোহেল হাওলাদার (দৈনিক পাঞ্জেরী) ও মো. মাসুম বিল্লাহ ( বাংলাদেশ বেতার)।
শান্তিপূর্ণভাবে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক। মোংলা প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd