• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে চোরাইপণ্য জব্দ

সাতক্ষীরা ব্যুরোঃ / ২৮২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে একুশ কোটি  টাকার  মাদক ও একটি মোটার সাইকেলসহ চোরাচালানি  মালামাল জব্দ করেছে বিজিবি।
২১ (ডিসেম্বর ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেঁকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪.২৫০ কেজি আইস মেথ, ৪০ বোতল Wincerex  সিরাপ ১০ বোতল মদসহ প্রায় সাড়ে একুশ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
অপরদিকে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্টের দায়িত্বধীন শ্রীরামপুর নামক স্থান হতে ৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ৮০০ গজ  বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৫৫,৪০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৮ ও ১০ আরবি হতে আনুমানিক ২শত গজ  বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী, আমবাগান নামক স্থান হতে ৮৮,০০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/৪ এস হতে আনুমানিক ৩শত গজ  বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৩ এস হতে আনুমানিক ২শত গজ  বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৬/১ এস হতে আনুমানিক ১শত ৫০গজ  বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরইবাগান নামক স্থান হতে ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মদ আটক করে।
এছাড়াও, ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৫ কিঃমিঃ পশ্চিমে রইচপুর (সাতক্ষীরা সদর) নামক স্থান হতে ২১,২৬,১৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় মেথ আইস, Wincerex সিরাপ ও মোটর সাইকেল আটক করে।
সর্বমোট ২১,৩৫,৭৩,০০০/- (একুশ কোটি পয়ত্রিশ লক্ষ তিয়াত্তর) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd