• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

 বেলকুচিতে শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি / ২৬০ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে মরহুম হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা জাতীয় যুবশক্তির সদস্যসচিব মুসা হাশেমী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ বাবু, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রতিনিধি আবু মুসা। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে বেলকুচির বিজয়নগর এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd