• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

উত্তর রাঙ্গুনিয়ায় আলাদা ফায়ার সার্ভিস স্থাপন করা হবে: হুমাম কাদের চৌধুরী 

এম. মতিন, চট্টগ্রাম  / ১১৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

এম. মতিন, চট্টগ্রাম 
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘ইসলামপুরে মধ্যে গত দেড় বছরে কমপক্ষে ২০ টি ঘর আগুনে পুড়ে গেছে। আর এই জিনিষটা আমরা বারবার করে বলে এসেছি যে, আমাদের জোর দাবি উত্তর রাঙ্গুনিয়ার জন্য একটা আলাদা ফায়ার সার্ভিস দরকার আছে।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নে শায়ের মুহাম্মদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের ফলাফল যেটাই হোকনা কেন, নির্বাচিত যেই হোকনা কেন, এই ফায়ার সার্ভিস যেন হয়ে যায়। কারণ এখানের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভবিষ্যতে আরও হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বর্তমান সরকারকে অনুরোধ করবো, এখনো সময় আছে আপনারা যদি চান উদ্যোগ নিয়ে উত্তর রাঙ্গুনিয়ার একটি ফায়ার সার্ভিস করে দিতে পারেন। আর যদি সম্ভব নাহয়, আশাকরি সামনে যারা সরকার গঠন করবে, তাদের কাছে এটা আমার পক্ষ থেকে জোর দাবি থাকবে।
নির্বাচনী ইশতেহারে ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের প্রতিত্তোরে তিনি বলেন, ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি নির্বাচনের সাথে লিংক করাটা ঠিক হবেনা। ফায়ার সার্ভিস স্থাপন করাটা শুধু এখানকার মানুষের দাবি নাহ্, এটা উত্তর রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের দাবি।
উত্তর রাঙ্গুনিয়ায় হাসপাতাল নির্মাণের বিষয়ে সাংবাদিকের অপর প্রশ্নের প্রতিত্তোরে হুমাম কাদের চৌধুরী বলেন,  “প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিস” নিয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা ডিসিশন নিয়েছে। এটা সারা বাংলাদেশে হবে। এ বিষয়ে ব্যাক্তিগতভাবে কিছু বলতে প্রস্তত নাহ্। তবে রানীরহাটে আমাদের পরিবারের পক্ষ থেকে ছোটখাটো উন্নতমানের একটি ডায়াগনস্টিক সেন্টার হতে যাচ্ছে। ওটা দিয়ে কিছুটা যদি আমরা পেসার রি-লিভ করতে পারি, তাহলে আশাকরি আমাদের সর্বোচ্চ চেষ্টা ওখানে থাকবে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রান্না ঘরের চুলার আগুনে ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শায়ের মোহাম্মদ পাড়ার মো. রফিক, মাসুদ ও রেজাউল করিমের ৩টি বসত ঘর আগুনে ভস্মীভূত হয়।
এসময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd