• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ২৭১ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে শুক্রবার(১২ই ডিসেম্বর) সকাল ১১টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া বিডি-০৪০৫(পিডিএ চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেস বিটারিয়ানের সিনড) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান। শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এই অর্থবহ আয়োজন করে আসছে প্রকল্পটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সভাপতি ফিলা পতমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা এবং প্রকল্প ব্যবস্থাপক লুকাস রংসাই।
এতে প্রধান অতিথির বক্তব্যে শাহেদা আক্তার বলেন,শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। অভিভাবকদের উচিত শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করা। তিনি প্রকল্পটির নিয়মিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংস্থা জানায়, প্রকল্পের আওতায় থাকা শিশুদের সারা বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিশুর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণের পাশাপাশি শিশুদের জন্য পরিবেশিত হয় চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলে।
শিশুদের মুখে ফুটে ওঠা আনন্দের হাঁসি এবং উপস্থিত অতিথিদের উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল ও স্মরণীয় এবং স্মৃতিময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd