• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ মসজিদে গিয়ে জুতা হারিয়ে ফেসবুক পোস্টে যা বললেন এমপি হানজালা তেলের জন্য হাহাকার, ভোগান্তি চরমে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের মধ্যপ্রাচ্যে নামতে শুরু করেছে মার্কিন বিশেষ এয়ারবর্ন সেনা হাইতিতে গ্যাং হামলায় নিহত ৭০ লেবাননে আরও ৪ ইসরাইলি সেনা নিহত নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও সিঙ্গাপুর চ্যালেঞ্জ দিয়েই কি শেষ কাবরেরা-যুগ? স্বর্ণের দাম ফের বাড়ল বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাভারণে বিএনপির দোয়া মাহফিল

রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি / ৩৭৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে যশোরের শার্শা উপজেলা বিএনপি। আজ বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর নাভারণ সাতক্ষীরা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এতে সভাপতিত্ব করেন- শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দিন।

বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুল মজিদ,সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, গাজীপুর রোড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপির নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd