• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার হামের চতুর্মুখী প্রাদুর্ভাব দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর

যশোরে প্রেমিকের প্রতারণায় ঝরে গেল কিশোরীর প্রাণ

যশোর প্রতিনিধি / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ইসালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা—প্রেমিকের প্রতারণা আর দীর্ঘ টানাপোড়েনের শেষ পরিণতি হিসেবে ঝরে গেছে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদীর (১৬) জীবন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি আমগাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নাদিরার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, সৃষ্টি হয়েছে গভীর চাঞ্চল্য।
প্রবাসী মকতুল মোল্লার মেয়ে নাদিরার পরিবার অভিযোগ করেছে একই গ্রামের নাজমুল নামে এক যুবকের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের মেয়ের। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাজমুল নাদিরার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং শারীরিক সম্পর্কেও জড়ায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ছেলের পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিল নাদিরা।
চাচা লোকমান বাঙালি মোল্লা জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাদিরা মানসিক যন্ত্রণায় ভুগছিল। কিছুদিন আগে প্রেমজনিত কারণেই সে বিষপান করে; পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হৃদয়ের ক্ষত আর সারেনি।
মৃত নাদিরার মা শিল্পী বেগম জানান, সোমবার রাতে নাদিরা একাই নাজমুলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে গেলে ছেলের ভাই হাসান, হোসেনসহ পরিবারের কয়েকজন তাকে নির্মমভাবে মারপিট করে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য ওড়না পেঁচিয়ে বাড়ির উঠানের গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে পুরো এলাকায় শোক, ক্ষোভ আর কান্নার স্রোত—এক কিশোরীর স্বপ্নভঙ্গের বেদনাদায়ক পরিসমাপ্তিতে মানুষ হতবাক।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নাদিরার মৃত্যু হয়েছে।” তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd