সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
/ ১০৮
Time View
Update :
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Share
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান এ আদেশ দেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা আমলী আদালতে ৩১জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার।
মামলাটির তদন্ত শেষে ফরিদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে সাকিব, কুড়াপাড়ার চশেন চন্দ্র দাসের ছেলে সুজিৎ চন্দ্র দাসকে চার্জশিট থেকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগে জানা যায়, প্রকাশ, মিতুল হাকিমের নেতৃত্বে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দশ লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় গত ২৭ ডিসেম্বর বসত বাড়ীতে প্রবেশ করে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণ ভয়ে তাদেরকে ৫ লাখ টাকা প্রদান করা হয়। আরও ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে।
বাদী পক্ষের আইনজীবি রাজবাড়ী আদালতের অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, ‘মামলায় ৩১জনকে আসামি করা হয়। পিবিআই তদন্ত করে ২জনকে চার্জশির্ট থেকে বাদ দিয়ে ২৯জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’