শার্শার গোগায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি
/ ১৬৮
Time View
Update :
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Share
রাহাত হোসেন, শার্শা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় আজ সোমবার বিকাল ৪টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। বক্তারা বলেন, তিনি আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা-মহান রব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।
এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি আহমেদ আলী শাহীন, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার সাহেব আলী, কায়বা ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশি ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর জব্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।